আমাদের ভারত, ৮ মার্চ: রবিবারে ব্রিগেডের সভায় আত্মনির্ভর বাংলা কথা বলে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সোমবার আন্তর্জাতিক নারী দিবসের দিন করা প্রধানমন্ত্রী টুইটে গর্বিত হবে বাংলার আদিবাসী মহিলারা। বাংলার মহিলাদের হাতে তৈরি একটি পাটের ফাইল ফোল্ডার এর ছবি দিয়ে টুইট করেছেন। প্রধানমন্ত্রী সেখানে লিখেছেন বাংলার মেয়েদের হাতের তৈরি এই পাটের ফাইল ফোল্ডার আমি অবশ্যই ব্যবহার করব। রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মহিলারা এগুলি তৈরি করেছেন। পশ্চিমবঙ্গের উৎপাদিত পাটজাত পণ্য সামগ্রী আপনাদের সকলের বাড়িতে থাকা উচিত।
প্রধানমন্ত্রী এদিনের টুইটের হ্যাশট্যাগ দিয়েছেন নারীশক্তি। এই টুইটের মাধ্যমে নারী দিবসে মহিলাদের যেমন বার্তা দিতে চেয়েছেন তিনি তেমনই, বাংলার পাটশিল্পের প্রচারও করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মোদীর ফলোয়ার রয়েছে প্রায় ৭কোটি। ফলে এক লহমায় তাদের সকলের কাছেই পৌঁছেছে এই বাংলার পাটজাত পণ্য সম্পর্কিত বার্তাটি।
মোদীর এই টুইট বার্তাকে অনেকেই ভোটের সঙ্গে জুড়ে দেখছেন। তাদের বক্তব্য টুইটের মাধ্যমে মোদী পাটজাত দ্রব্য নয় বাংলার ভোটের প্রচারে সেরেছেন। প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগেই পাটের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়েছে মোদী সরকার। প্রতি কুইন্টাল পাটে ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ৪২২৫ টাকা করা হয়েছে।
তবে অনেকেই মনে করছেন বাংলা নির্বাচনকে মাথায় রেখেই এটি করেছে সরকার। বাংলা ছাড়াও এবার ভোট হচ্ছে অসম, তামিলনাড়ু, কেরালা, পদুচেরিতে। মোদী টুইটারে বাংলা ছাড়াও কেরালার মহিলাদের তৈরি প্রদীপ আসামের মহিলাদের তৈরি গামছার ছবিও পোস্ট করেছেন।

