আমাদের ভারত, ১ মার্চ:কোভিড টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স বা এইমসে সোমবার সকালে করোনা টিকার প্রথম দফার ডোজ নিলেন প্রধানমন্ত্রী। টিকা নেওয়ার ছবিও তিনি টুইটারে পোস্ট করেছেন। ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন তিনি।
টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, “কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এইমসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্পসময়ে করোনার বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা কোভিড প্রতিষেধক নেওয়ার জন্য মনোনীত তাদের সকলের কাছে টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি আমি। “সবাইকে তিনি আহ্বান জানিয়েছেন ভারতকে করোনামুক্ত করার।
Took my first dose of the COVID-19 vaccine at AIIMS.
Remarkable how our doctors and scientists have worked in quick time to strengthen the global fight against COVID-19.
I appeal to all those who are eligible to take the vaccine. Together, let us make India COVID-19 free! pic.twitter.com/5z5cvAoMrv
— Narendra Modi (@narendramodi) March 1, 2021
#WATCH: Prime Minister Narendra Modi took his first dose of the #COVID19 vaccine at AIIMS Delhi today. He was administered Bharat Biotech's COVAXIN. pic.twitter.com/VqqBYZDTFU
— ANI (@ANI) March 1, 2021
চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ভারতে প্রথম দফায় টিকাকরণ শুরু হয়েছিল। প্রথম পর্যায়ে মূলত চিকিৎসকর, স্বাস্থ্য কর্মী ও প্রথমসারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হয়। সোমবার থেকে দেশের দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হলো। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হবে। এছাড়াও কোমর্বিডিটি থাকা ৪৫-৬০ বছর বয়সীদেরও কোভিড টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করবেন। টিকা নেওয়ার জন্য কিভাবে নাম নথিভুক্ত করবেন ও টিকা নিতে গেলে কোন নথি প্রয়োজন তার নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র সরকার। এই পর্যায়ে মানুষ নিজের পছন্দ মতো কেন্দ্রে টিকা নিতে পারবেন। বেসরকারি হাসপাতালেও টিকা দেওয়া হচ্ছে। তবে বেসরকারি হাসপাতালে টিকা নিতে হলে সর্বোচ্চ আড়াইশো টাকা খরচ করতে হবে। সরকারি টিকাকরণ কেন্দ্রে টিকা বিনামূল্যেই পাওয়া যাবে।

