আমাদের ভারত, ৭ মার্চ:ইউক্রেন পরিস্থিতি নিয়ে আবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ১২ দিন হলো যুদ্ধ চলছে দুদেশের মধ্যে। এরমধ্যে পুতিন ও মোদীর মধ্যে প্রায় ৫০ মিনিট কথা হয় বলে জানা গেছে।
সূত্রের খবর যুদ্ধ থামাতে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি সঙ্গে পুতিনকে সরাসরি কথা বলার আবেদন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের সাথে যুদ্ধ আবহে এই নিয়ে তৃতীয় বার ফোনের পুতিনের সঙ্গে কথা বললেন মোদী। ২৪ ফেব্রুয়ারি রুশ রাষ্ট্রপতি ইউক্রেনের সামরিক অভিযান ঘোষণার পরে এই নিয়ে দ্বিতীয়বার কথা হলো দুজনের।
পুতিনের সঙ্গে কথা বলার আগে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি সঙ্গেও প্রায় ৩৫ মিনিট আলোচনা হয় প্রধানমন্ত্রীর। পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহরে আটকে রয়েছে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া। উদ্ধারের বিষয়ে ইউক্রেনের সরকারের সাহায্য চান মোদী।
মোদী পুতিন আলোচনাতেও ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহরগুলিতে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর বিষয়টি এসেছে। এই বিষয়ে নয়া দিল্লিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। বেলারুশে যুযুধান দু’দেশের প্রতিনিধি দলের শান্তি বৈঠককে স্বাগত জানিয়েছে ভারত। পুতিনকে মোদী সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় আবেদন জানান। প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহে জেলেনস্কিও সরাসরি পুতিনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

