সামাজিক মাধ্যমে ডিপি পালটে পিঙ্গালি ভেঙ্কাইয়াকে শ্রদ্ধা মোদীর

আমাদের ভারত, ২ আগস্ট: পিঙ্গালি ভেঙ্কাইয়াকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে তার ফেসবুক এবং twitter এ ছবি পাল্টে তেরঙ্গা পতাকার ছবি দিয়েছেন।

এর আগেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন ২ আগস্ট থেকে সবাই যেন সামাজিক মাধ্যমে জাতীয় পতাকার ছবি দেন। কারণ এই ২ আগস্ট পিঙ্গালি ভেঙ্কাইয়ার জন্মদিন। তিনি জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার টুইটারে লিখেছেন, “আমি মহান পিঙ্গালি ভেঙ্কাইয়াকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। আমাদের ত্রিবর্ণ দেওয়ার প্রচেষ্টার জন্য আমাদের জাতি চিরকাল তাঁর কাছে ঋণী থাকবে, যার জন্য আমরা খুব গর্বিত। তেরঙা থেকে শক্তি ও অনুপ্রেরণা নিয়ে আমরা যেন জাতীয় উন্নতির জন্য কাজ করে যেতে পারি।“

অপর একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, আজ একটি বিশেষ ২ আগস্ট! এমন এক সময়ে যখন আমরা আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছি, আমাদের জাতি ‘হরঘর তিরাঙ্গা’র জন্য প্রস্তুত। আমাদের তেরঙা উদযাপনের জন্য একটি সম্মিলিত আন্দোলন। আমি আমার সামাজিক মাধ্যমের ডিপি পরিবর্তন করেছি। আপনাদের সকলকে একই কাজ করার জন্য অনুরোধ করছি।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *