মোদীর নিশানায় পাকিস্তান! কূটনৈতিক হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদকে যারা ব্যবহার করে, জঙ্গিরা তাদের কাছেও বিপদজনক

আমাদের ভারত, ২৫ সেপ্টেম্বর: শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশন থেকে নাম না করে পাকিস্তানকে তোপ দাগলেন ভারতের প্রধানমন্ত্রী। মোদীর কথায়, কিছু দেশ সন্ত্রাসবাদকে কূটনৈতিক চাল হিসেবে কাজে লাগায়। কিন্তু সময়ন্তরে জঙ্গিরা যে তাদের কাছেও বিপদজনক হতে পারে। একইসঙ্গে চোখের পলকে পালাবদল ঘটে যাওয়া আফগানিস্থানের মাটিকে জঙ্গিরা যাতে ব্যবহার করতে না পারে তা নিয়েও আন্তর্জাতিক মঞ্চে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদী।

শনিবার রাষ্ট্রপুঞ্জের ৭৬ তম সাধারণ সভায় মোদী ভারতের উন্নয়নের কথা তুলে ধরেন। করোনার মতো অতিমারির বিরুদ্ধে ভারতের লড়াইয়ের কথা তিনি তুলে ধরেন। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন সংস্থাকে ভারতে এসে টিকা প্রস্তুত করার আহ্বান জানান তিনি। সন্ত্রাসবাদ প্রসঙ্গে ইসলামাবাদের নাম না করে ইঙ্গিতেই তিনি বলেন, কয়েকটি দেশ সন্ত্রাসবাদে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কিন্তু সন্ত্রাসবাদ তাদের কাছেও বিপদজনক হয়ে উঠতে পারে।

সদ্য রাজনৈতিক পালাবদল ঘটেছে আফগানিস্থানে। কাবুল এখন তালিবানদের হাতে।‌ ভারতের অন্যতম প্রতিবেশী দেশটির সম্পর্কে মোদী বলেন, আফগানিস্থানের মাটিকে সন্ত্রাসবাদীরা যাতে জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। কাবুল তালিবানদের দখলে চলে যাওয়ার পর থেকে কূটনৈতিক মহলের একটি অংশের আশঙ্কা আফগানিস্তা নের মাটিতে পাকিস্তানের শিকড় অনেক গভীরে পৌঁছে যাচ্ছে। আফগানিস্তানের ক্ষেত্রে ইদানিং পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে একরকম চালিকাশক্তি ভূমিকাতে দেখা গেছে। পাকিস্তানের নাম না করে সেই বার্তাই আন্তর্জাতিক মহলে তুলে ধরেছেন মোদী।

তিনি বলেন,আজ গোটা দুনিয়ায় প্রতিক্রিয়াশীল চিন্তা ভাবনা এবং চরমপন্থার বাড়বাড়ন্ত। এমন পরিস্থিতিতে গোটা দুনিয়ায় উচিত উন্নয়নের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত যুক্তিবাদী এবং প্রগতিশীল চিন্তা ভাবনাকে গুরুত্ব দেওয়া। মোদীর দাবি ভারতের সেই পদক্ষেপ ইতিমধ্যেই করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *