আমাদের ভারত, ৬ মার্চ:বিশ্বজুড়ে ক্রমেই প্রভাব বেড়েছে ভারতের। রবিবার এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে চলা অপারেশন গঙ্গাই তার
প্রমাণ।
প্রধানমন্ত্রী বলেন, ১৬ হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়াকে অপারেশন গঙ্গার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফেরানো হয়েছে। তিনি বলেন, “এই মুহূর্তে অন্য দেশের নাগরিকরা সেখানে গিয়ে উদ্ধারকাজে সমস্যায় পড়েছে। কিন্তু আমরা আমাদের নাগরিকদের উড়িয়ে আনছি। এটাই প্রমান করে কিভাবে বিশ্বে প্রভাব বাড়ছে ভারতের।”
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পরশি দেশে আশ্রয় নেওয়া অনেক ভারতীয় এখনো আটকে তাদের দেশে ফেরাতে গুগল ফর্মের সাহায্য নিয়েছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস। দেশে ফিরতে অবিলম্বে এই ফর্ম ফিলাপের নির্দেশ দেওয়া হয়েছে। আটকে থাকা ভারতীয়দের ওই ফর্মে মেইল আইডি, নাম , বয়স, পাসপোর্ট নম্বর, ইউক্রেনের ঠিকানা ভারতে ইউক্রেনের যোগাযোগ নম্বর জানাতে হচ্ছে। অপারেশন গঙ্গার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের অন্যতম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন ৭৬ টি বিমান এখনো পর্যন্ত প্রায় ১৬ হাজার ভারতীয়কে ইউক্রেন থেকে উদ্ধার করে এনেছে।
ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরাতে অপারেশন গঙ্গার প্রায় শেষ পর্যায়ে কাজ চলছে বলে খবর। আটকে থাকা পড়ুয়াদের হাঙ্গেরি বুদাপেস্টে আসার জন্য আবেদন করেছে ভারত। পোল্যান্ড হাঙ্গেরি রোমানিয়া থেকে দশটি বিমান ভারতে আসবে প্রায় ৩ হাজার পড়ুয়াকে ফেরানোর চেষ্টা করা হবে। গ্রিন করিডোরের মাধ্যমে সুমিতে আটকে থাকা পড়ুয়াদের চেষ্টা করছে ভারত।

