কোচবিহারে একই দিনে মোদী মমতার সভাকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ এপ্রিল:
তৃতীয় দফার ভোটের দিন ৬ এপ্রিল একই দিনে মোদী, মমতার সভাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ বাড়ছে কোচবিহারের। রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নির্বাচনী সভা করতে চলেছেন বলে বিজেপি সূত্রের খবর। শুধু কোচবিহার নয়, আলিপুরদুয়ারের প্রার্থীদের জন্যও সভা থেকে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী। ওই একই দিনে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে কোচবিহারের শীতলকুচিতে।

কোচবিহারের প্রধানমন্ত্রী সভায় ন’টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে জানাগেছে। এছাড়াও আলিপুরদুয়ারের ৫ টি বিধানসভার প্রার্থীরা প্রধানমন্ত্রীর সভায় আসবেন। এই সভার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাসমেলা ময়দানে আজ রবিবার থেকেই শুরু হয়েছে মঞ্চ বাধার কাজ।

প্রধানমন্ত্রীর পাশাপাশি ঐ একই দিনে কোচবিহারের শীতলকুচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা করার কথা রয়েছে। তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোচবিহারে প্রধানমন্ত্রীর পাল্টা বক্তব্য রাখার প্রস্তুতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পরের দিন ৭ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আরও একটি সভা করতে পারেন। স্বভাবতঃই একই দিনে দুই রাজনৈতিক হেভিওয়েট নেতার সভাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ বাড়ছে কোচবিহারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *