আমাদের ভারত, ২০ মার্চ:আবারও একবার বিশ্ব সেরা হলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। বিশ্বের জনপ্রিয়তম নেতার মুকুট উঠল মোদীর মাথায়। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতদের অ্যাপ্রুভাল রেটিংয়ে সবার ওপরে রয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ধারে কাছে ঘেষতে পারেনি কোন দেশে রাষ্ট্রনেতা। অ্যাপ্রুভাল রেটিং এর তালিকার প্রথম স্থানটি দখল করে রেখেছেন মোদী।
মার্কিন সংস্থার মর্নিং কনসাল্ট এই তালিকা প্রকাশ করে। এই সংস্থা নিয়মিতভাবেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূত জনপ্রিয়তার ওপর রেটিং করে। মর্নিং কনসাল্ট প্রকাশিত সর্বশেষ তালিকায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর রেটিং রয়েছে ৭৭%। এত বিরাট জনপ্রিয়তা আর কোনো দেশেরই রাষ্ট্রনেতার নেই। জনপ্রিয়তার নিরিখে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মেক্সিকোর লোপেজ ওব্রাডার। তার রেটিং নরেন্দ্র মোদীর থেকে প্রায় ১৫ শতাংশ কম। আর এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে মোদী গোটা বিশ্বের জনপ্রিয়তম নেতা এবং ক্রমেই তার জনপ্রিয়তা আরও বাড়ছে।
মর্নিং কানসাল্টের এই রিপোর্টে তৈরি করা হয়েছে ১৩ জন রাষ্ট্রনেতাকে নিয়ে। তাদের মধ্যে ৭৭ শতাংশ জনপ্রিয়তা নিয়ে সবার উপরে রয়েছেন নরেন্দ্র মোদী। এই তালিকায় নবম স্থানে রয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তার জনপ্রিয়তা মাত্র ৪১ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা মেক্সিকোর ওব্রাডার জনপ্রিয়তা ৬৩ শতাংশ। তৃতীয় স্থানে ৫৪% জনপ্রিয়তা নিয়ে রয়েছে ইতালির মারিও দ্রাঘি। এরপর চতুর্থ স্থানে রয়েছে জাপানের ফুমিও কিসিদা। তার জনপ্রিয়তা ৪৫%।
২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত বেশিরভাগ সময়ের জন্যই মোদী সবচেয়ে বেশি প্রিয় রাষ্ট্রনেতা হিসেবে উঠে এসেছেন। বিগত দুবছর করোনা পরিস্থিতি, লকডাউন থেকে শুরু করে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বিশ্ব। এই চ্যালেঞ্জকে অতিক্রম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনপ্রিয়তম রাষ্ট্রনেতা হিসেবে উঠে আসা বিশ্ব কূটনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে ২০২০-র মাঝামাঝি সময়ে মোদীর অ্যাপ্রুভাল রেটিং ছিল ৮৪%। দ্বিতীয় ঢেউয়ের পর সেটা কিছুটা কমেছিল তবে তাও সেটা ৬৩ শতাংশের নিচে কখনো নামেনি। এবার সেই তাবেড়ে ৭৭ শতাংশে পৌঁছেছে। ৯-১৫ মার্চ পর্যন্ত সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে এই অ্যাপ্রুভাল রেটিং হয়েছে।

