আমাদের ভারত, ২ মে: বার্লিনে গিয়ে প্রবাসী ভারতীয় এক খুদের গলায় দেশাত্মবোধক গান শুনে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিন দিনের বিদেশ সফরে জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছালে সেখানে এক খুদে তাকে একটি দেশাত্মবোধক হিন্দি গান শোনায়। আর তাতেই মুগ্ধ হয়ে যান প্রধানমন্ত্রী।
It was early morning in Berlin yet several people from the Indian community came by. Was wonderful connecting with them. India is proud of the accomplishments of our diaspora. pic.twitter.com/RfCyCqJkPY
— Narendra Modi (@narendramodi) May 2, 2022
সোমবার ভোরে বার্লিনে পৌঁছালে সেদেশের প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই অভ্যর্থনার কথা নিজে টুইট করে জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, বার্লিনে তখন সবে ভোর হচ্ছে কিন্তু বহু ভারতীয় এসেছিলেন অভ্যর্থনা জানাতে। তাদের সঙ্গে কথা বলে দারুন লাগলো। প্রবাসীরা যা অর্জন করেছেন তাতে ভারত গর্বিত।
এরপর এক খুদের সঙ্গে আলাপ হয় মোদীর। সে একটি দেশাত্মবোধক হিন্দি গান শোনায়। জন্মভূমি ভারত হে, কর্মভূমি ভারত। গানের তালে করতালি দিতে থাকেন সেখানে থাকা জনতাও। একটি আবেগঘন মুহূর্ত তৈরি হয়। গান শুনে খুব খুশি হন মোদী। আদর করে আশীর্বাদ করেন খুদেকে।
A young Indian-origin boy in #Berlin earned PM Narendra Modi's praise as he sang a patriotic song before him !
Prime Minister Narendra Modi is in Berlin on the first leg of his three-day #European trip. pic.twitter.com/sgCeLmOKL8
— Sujan (@Sujan_hp) May 2, 2022
সোশ্যাল মিডিয়ায় ওই গানের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ওই খুদের গান ছাড়াও আরও একটি খুদে মোদীর হাতে ছবি তুলে দেয়। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট শিশু নিজের হাতে আঁকা মোদীর একটি পোর্ট্রেট নিয়ে এসেছিল। সেই ছবিতে অটোগ্রাফও দেন প্রধানমন্ত্রী।
PM MODI – Why did you make this ?
Kid – Because you're my ICON#Watch – Watch out this heart melting conversation between PM @NarendraModi and a kid in Berlin, GermanyThis shows that his affection is not only limited to voters only but kids as well. pic.twitter.com/a7wQRUfjB8
— Saurabh Singh (@SaurabhSingh) May 2, 2022
তিন দিনের সফরে জার্মানির চ্যান্সেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। এছাড়াও তিনি দুদেশের বাণিজ্যে আধিকারিকদের একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন। এরপর আগামীকাল তিনি ডেনমার্কে যাবেন। সেখান থেকে যাবেন ফ্রান্স। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আন্তর্জাতিক কূটনীতি এক জটিল পরিস্থিতিতে রয়েছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর জার্মানি, ফ্রান্স, আর ডেনমার্ক সফরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

