কেন্দ্র ও রাজ্য যৌথ ভাবে বেসরকারি ক্ষেত্রকে সুযোগ করে দিলেই আত্মনির্ভর ভারত গঠনের কাজ এগোবে : মোদী

আমাদের ভারত, ২০ ফেব্রুয়ারি:মোদী সরকারের বিরুদ্ধে বেসরকারিকরণের অভিযোগে বারবারই সরব হয়েছেন বিরোধীরা। তাদের অভিযোগ এর ফলে দেশের অর্থনীতি শিল্পপতিদের হাতে কুক্ষিগত হয়ে যাচ্ছে। কিন্তু নীতি আয়োগের বৈঠকে নিজের বক্তব্য রাখতে গিয়ে আবারও বেসরকারি ক্ষেত্রে গুরুত্বের কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তিনি বললেন আত্মনির্ভর ভারত গড়ে তুলতে কেন্দ্র ও রাজ্যকে যৌথভাবে বেসরকারি ক্ষেত্রকে সুযোগ করে দেওয়া উচিত।

নীতি আয়োগের বৈঠকে ভার্চুয়ালি নিজের বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার হিসেবে কেন্দ্র ও রাজ্যের উচিত বেসরকারি ক্ষেত্রকে আরও বেশি করে সুযোগ করে দেওয়া। আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে এটাই আমাদের পদক্ষেপ হওয়া উচিত। এক্ষেত্রে তিনি করোনার সময়ের উদাহরণ কেনে বলেন, “কোভিডের সময় কেন্দ্র-রাজ্য একসাথে কাজ করেছে তার ফলে বিশ্বের সামনে ভারতের ভালো ছবি আমরা তুলে ধরতে পেরেছি। তাই কেন্দ্র ও রাজ্যের একসাথে কাজ করা একটি নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলার ওপরে ভারতের উন্নয়ন নির্ভর করছে।এইপারস্পরিক বোঝাপড়া শুধুমাত্র রাজ্যগুলির মধ্যে থাকলে চলবে না জেলার মধ্যেও থাকতে হবে।”

এই দিনের বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

এদিনের বৈঠকের মানুষের জীবন যাত্রার মান উন্নত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেক দেশবাসীর জীবনযাত্রার মান আরও উন্নত করার। ভারতীয়দের স্বপ্ন পূরণ করলেই তাদের জীবন আরো উন্নত হবে।” মোদী বলেন, “চলতি বছরের বাজেটকে দেশবাসী যেভাবে স্বাগত জানিয়েছে তাতেই তাদের মানসিকতা বোঝা যাচ্ছে। দেশ মনস্থির করেছে সময় নষ্ট না করে উন্নতি করতে চায়। আর এক্ষেত্রে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *