আমাদের ভারত, ৫ নভেম্বর: প্রধানমন্ত্রী হবার পর বার বার কেদারনাথ মন্দিরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারেও কেদারনাথ মন্দিরে গিয়ে রুদ্রাভিষেকে অংশগ্রহণ করলেন তিনি। নিজে হাতে আরতি করলেন মহাদেবের। পাশাপাশি শুক্রবার তিনি কেদারনাথে আদি শঙ্করাচার্যের মূর্তিরও উদ্ধোধন করেন।
শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ দেরাদুন বিমানবন্দরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেনেন্ট জেনারেল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রীর পুষ্কর সিং ধামী। দেরাদুন থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে কেদারনাথে যান মোদী।
মন্দিরে রুদ্রাভিষেক করেন এবং আদি শঙ্করাচার্যের মূর্তি উন্মোচন করা ছাড়াও শুক্রবার ৪০০ কোটি টাকার কেদারনাথ ধাম পুনর্গঠন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেন তিনি।
নতুন প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কেদারনাথ তীর্থক্ষেত্র পুনর্গঠন করার কথা বারবারই আমার মন বলে এসেছে।” নয়া কেদারপুরি নির্মানের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলেও জানা গেছে। প্রধানমন্ত্রী জানান, শীঘ্রই রোপওয়ে যোগাযোগ চালু হবে উত্তরাখণ্ডের শিখদের তীর্থক্ষেত্র হেমকুন্ড সাহিবে।
ANI (@ANI) Tweeted:
#WATCH Prime Minister Narendra Modi performs ‘aarti’ at Kedarnath temple in Uttarakhand https://t.co/V6Xx7VzjY4 https://twitter.com/ANI/status/1456463685581357058?s=20

