আমাদের ভারত, ১২ এপ্রিল:পয়লা বৈশাখ থেকে বাংলার ক্ষমতা থেকে দিদির বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে। এবার দিদি যাচ্ছে। আর বিজেপি আসছে। কল্যাণী জনসভা থেকে এভাবেই তৃণমূলের বিদায় ঘন্টা সুর তুললেন মোদী একই সঙ্গে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীর কথায় কয়েক দিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে যাচ্ছি। সব জায়গায় বিজেপিকে নিয়ে উৎসাহ দেখেছি। এবারের বিধানসভা নির্বাচনে বাংলা নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। আসল পরিবর্তন চলছে ভোটদানেই। আসল পরিবর্তন মানে বাংলার উন্নয়ন। আসল পরিবর্তন মানে দিদির অপশাসন থেকে মুক্তি। দিদির সিন্ডিকেট থেকে মুক্তি। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বড় ব্যবধানে কল্যাণীতেও জিতছে বিজেপি।
দিদির সমালোচনা করে মোদী বলেন, ১০ বছর যেভাবে বাংলায় সরকার চালিয়েছেন দিদি, তাতে বাংলার সব ঐতিহ্যের অপমান করেছেন। নিজের রাজনৈতিক লাভের জন্য বাংলার মানুষের হত্যা করেছেন। দিদি অহংকারীকে হয়ে গিয়েছেন। সব খেলা নিজেই শুরু করেন নিজেই শেষ করেন। তাই উনি বলছেন খেলা হবে।
দিদি ও দিদি সুরে ডেকে মোদী বলেন, ভুলবেন না এটা গণতন্ত্র। এখানে জনতা জনার্দন ঈশ্বরের রূপ। এখানে খেলাও জনতাই শুরু করেন খেলা শেষে জনতাই করবেন। আজকের বাংলায় সত্যি এটাই যে খেলা শেষ হয়ে গিয়েছে দিদির। অর্ধেক নির্বাচনেই তৃণমূল পুরো সাফ।
মোদী বলেন, দুদিন পরেই বাংলায় নববর্ষ। পয়েলা বৈশাখ থেকেই বাংলার ক্ষমতা থেকে দিদির বিদায়ের কাউন্টডাউন শুরু হচ্ছে। ২ মে দিদি যাচ্ছে বিজেপি আসছে।
মহিলা উন্নয়ন প্রসঙ্গে মোদী বলেন, দেশের বাকি অংশে যে প্রকল্পগুলির চলছে সেগুলোতে দিদি বাধা দিয়েছেন। মমতার উদ্দেশ্যে তিনি বলেন,” দিদি এটা ডিজিটাল ইন্ডিয়া।একবিংশ শতকের ভারত। বিজেপি সরকারের সৌজন্যে সস্তায় মোবাইল ফোনে ইন্টারনেট গ্রামের পৌঁছেছে। তাঈ আপনার মিথ্যে কথা এখন ধরে ফেলেন বাংলার মহিলারা। বাংলার মহিলারা জানেন শৌচালয়, বিনামূল্যে গ্যাসের সংযোগ, জন ধন একাউন্ট, লক্ষাধিক ঘর,মুদ্রা যোজনা , সমবেতনের অধিকার, গর্ভাবস্থায় সবেতন ২৬ সপ্তাহ ছুটি,মুসলিম মহিলাদের তিন তালাকের পীড়া থেকে মুক্তি, কোনো কিছুই আর গোপন নেই।
একই সাথে বিজেপি ক্ষমতায় এলে মোদী প্রতিশ্রুতি দেন, কল্যানীকে শিল্প শহর হিসেবে পুনর্নির্মাণ করবেন তারা। আধুনিক শহর হিসেবে গড়ে তুলবেন কল্যাণীকে। আত্মনির্ভর ভারতের সেন্টার হবে কল্যাণী। কল্যাণীতে ও চলবে মেট্রো। শিক্ষা ও স্বাস্থ্যের হাবের জন্য পদক্ষেপ নেওয়া হবে সেখানে।

