চোখের কোনে জল চিকচিক! বিরোধী ৪ সাংসদের বিদায়ীতে আবেগ ধরে রাখতে পারলেন না প্রধানমন্ত্রী

আমাদের ভারত, ৮ ফেব্রুয়ারি:দেশের মানুষ তাঁকে একাধিক কঠিন সিদ্ধান্ত নিতে দেখেছেন। চোয়াল শক্ত করেই মোদী কঠিন সিদ্ধান্ত নিয়েছেন একাধিক বার। কিন্তু আজ তাঁকে আবেগপ্রবণ হতে দেখল দেশবাসী, তাও আবার তার বিরোধীদলের নেতাদের জন্য। আদ্যান্ত একজন রাজনীতিবিদ হলেও প্রধানমন্ত্রী যে সর্বোপরি একজন মানুষ তাই আজ প্রকোট হয়ে উঠল সর্বসমক্ষে। তার আবেগ ঘন মুহূর্ত ধরা পড়ল সকলের চোখে। তার চোখের কোনে জল চিকচিক করে উঠল রাজ্যসভার চারজন বিদায় সংসদের জন্য।

আজ বিরোধী দলের সাংসদের জন্য আবেগপ্রবণ হয়ে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুলাম নবি আজাদ সহ ৪ বর্ষিয়ান সংসদের জন্য বিদায়ী বক্তব্য রাখার সময় চোখ ছল ছল করে ওঠে প্রধানমন্ত্রীর। চোখের কোনে জমে থাকা জল মোছেন নরেন্দ্র মোদী।

দুজন পিডিপি, একজন কংগ্রেস ও বিজেপি সংসদের রাজনৈতিক কর্মজীবন আজ শেষ হলো। বিদায়ী এই চার সংসদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন হয়ে তিনি বলেন, “২৮ বছরের কর্মজীবন খুব সহজ নয়। দীর্ঘ কর্ম জীবনে অনেক ঝড়-ঝাপটা সামলে নীতি-আদর্শের তারা অটল থেকেছেন। নিজেদের দলের সঙ্গে দেশ ও দেশবাসীর কথা ভেবে হিতকর সিদ্ধান্ত নেওয়ার কাজটাও সহজ নয়। কিন্তু বিদায়ী সাংসদরা সকলেই তা করেছেন এতগুলি বছর ধরে। আর সেই জন্যেই তাদের বিদায় মুহূর্ত আমাদের কাছেও কঠিন। কিন্তু সময় এগিয়ে চলবে।”

প্রধানমন্ত্রী বলেন, “শ্রী গোলাম নবী আজাদজি, শ্রী শমশের সিং জি,মীর মহম্মদ ফৈয়াদজি, ও নাদির আহমেদজি রাজনীতিতে মহীরুহ ছিলেন। তাদের জন্য এই সদনের শোভা বৃদ্ধি পেয়েছে। আপনাদের জ্ঞান-গরিমা মহানুভবতা দেশ ও দেশবাসীর জন্য লাভজনক হয়েছে। যেকোন সমস্যার সমাধান আপনারা খুঁজেছেন। তার জন্য আপনাদের ধন্যবাদ। আমার একটাই চিন্তা গুলাম নবি আজাদজীর পর তার পদের দায়িত্বে কে আসবেন? যিনি আসুন না কেন গুলাম নবিজির জুতোয় পা গলিয়ে দায়িত্ব পালন সহজ হবে না। গোলাম নবিজি যেমন নিজের দলের কথা ভেবেছেন। তেমনি দেশের জন্যও তাকে ভাবতে দেখা গেছে বরাবর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *