দিদি বলেন দেখে নেব, বিজেপি বলে সেবা করবো:মোদী

আমাদের ভারত, ৬ এপ্রিল:আজ হাওড়ার ডুমুরজলার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর হন প্রধানমন্ত্রী। মোদীর বলেন, “দিদি বাংলার ভোটারদের নিজেদের জমিদারি ভাবছেন, দিদি বাংলার সঙ্গে যা করেছেন তা এখন সকলের সামনে। সেই কারণেই দিদি বাংলার মানুষকে আজ হুমকি দিচ্ছেন।

মোদী বলেন,”দিদি বলছেন আমরা দেখে নেবো, আর বিজেপি বলে আমরা সেবা করব। মোদী অভিযোগ করেন বাংলার মানুষকে ভয় দেখিয়ে রেখেছেন দিদি। সুর টেনে বলেন, “দিদি—ইইই ও দি–ইই- বাংলার মানুষ আপনাকে কত বিশ্বাস করেছিলেন। কিন্তু আপনি বিশ্বাস ভেঙে দিয়েছেন। আপনি বাংলার মানুষের আবেগ নিয়ে খেলেছেন। সকলের মন ভেঙে দিয়েছেন।

মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই নির্বাচনে কড়ায়-গণ্ডায় হিসাব নেবে মানুষ। দিদি এত অহংকারী যে বাংলার ভোটারদের নিজের জমিদারি ভাবছেন। দিদি বাংলার মানুষের উদ্দেশ্যেই বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, মনে আছে তো দিদি?”

মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নেতারা বার বার বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করছেন। তার তার জবাব দিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “দিদি বাংলার ভাই-বোনেদের দেখতে পান না। দিদি শুধু ভোট দেখতে পান। দিদির অভিযোগ আপনারা টাকা নিয়ে আমাদের জনসভায় আসেন। আপনারাই বলুন আপনারা কি টাকা নিয়ে আসেন? না এখানে আসার পর আপনারা টাকা পান? তাহলে বলুন দিদি আপনাদের অপমান করলেন কিনা?” মোদী সাধারণ মানুষকে বলেন, দিদির এই অপমানে যদি রাগ হয় তাহলে পোলিং বুথে বোতাম টিপে এর জবাব দিন।

মোদী বলেন,”শ্যামাপ্রসাদ বলতেন শাসন রাজত্ব করার জন্য নয়, এটা নাগরিকের স্বপ্ন পূরণের মাধ্যম। আমরা সেই পরিবর্তনের কথাই বলছি। আর বাংলাও সেটাই চায়। ২মে-র পর বিজেপির ডবল ইঞ্জিন সরকার তাই করে দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *