“হারের ভয়ে বুথে বসেছিলেন মুখ্যমন্ত্রী”, নন্দীগ্রামের বয়ালের ঘটনা প্রসঙ্গে বললেন মোদী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৬ এপ্রিল: বয়ালের ঘটনাই প্রমাণ করে এই নির্বাচনে পরাজিত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারে দলীয় সভায় বক্তব্য রাখার সময় এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, নন্দীগ্রামের বয়ালে হারের ভয়ে বুথে গিয়ে বসেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত রাজনীতিবিদদের এই ঘটনা মানায় না বলে জনসভায় বলেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রামের বয়ালের সাত নম্বর বুথে রিগিং হচ্ছিল, বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ তুলে বুথেই বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় দু’ঘণ্টা পরে কমিশনের নির্দেশে বুথ থেকে তাঁকে সরিয়ে নিয়ে যায় পুলিশ এবং কেন্দ্রীয়বাহিনী।

এই ঘটনার জবাব এদিন দিলেন মোদী। তিনি বলেন, এখন ইভিএম নিয়ে সমস্যা হচ্ছে দিদির। কখনও কমিশনকে নিয়ে সমস্যা হচ্ছে তার। এমনকি কেন্দ্রীয় বাহিনী নিয়েও আপত্তি রয়েছে তাঁর। সব কিছুতে আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসলে পরাজয়ের ভয়ে এমন আপত্তি। মানুষ সবটাই বুঝতে পারছেন। তাই আর কোনও লাভ নেই। বিজেপি ক্ষমতায় আসলে বাংলার প্রকৃত উন্নয়ন হবে। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার দরকার। আর তা বিজেপিকে দিয়েই হবে। তাই সাধারণ মানুষকে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *