আমাদের ভারত, ৮ আগস্ট: রাজস্থানে শ্যামজী মন্দিরে দুর্ঘটনায় টুইটারে প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরে পদপিষ্ট হয়ে কয়েকজন ভক্ত প্রাণ হারিয়েছেন।
মোদী টুইটারে লিখেছেন, “রাজস্থানের শিকারে খাতু শ্যামজি মন্দির চত্বরে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় আমি দুঃখিত। আমি শোকাহত পরিবারের সাথে আছি। প্রার্থনা করি যাঁরা আহত হয়েছেন তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।“
প্রসঙ্গত, রাজস্থানের শিকারে সোমবার ভোরে এক মন্দিরে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ২ জন। তাঁদের জয়পুরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন ভোর ৫টি নাগাদ শিকারের খাটু শ্যামজি মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। মন্দিরের ফটক খোলার সঙ্গে সঙ্গে ভক্তরা হুড়োহুড়ি করে ঢুকতে গেলে অনেকে মাটিতে পড়ে যান। তাঁদের উপর দিয়েই চলে যায় বাকি ভক্তরা। তাতেই মৃত্যু হয় ৩ জনের।

