মে ও জুন মাসে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করল মোদী সরকার

আমাদের ভারত, ২৩ এপ্রিল:করোনার দ্বিতীয় ঢেউতে হিমসিম পরিস্থিতি দেশবাসীর। তার মধ্যেই বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মে ও জুন মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনায় বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার কথা ঘোষণা করল মোদী সরকার। এদিকে আজ করোনা সংক্রমণে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে থাকা ১১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সব রাজ্যের মুখ্যমন্ত্রী দের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে সারাদেশ জুড়ে অক্সিজেনের হাহাকারের প্রসঙ্গ উঠে আসে।এই বিষয়ে সকলকে দ্রুত পদক্ষেপ এর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনার এই অতিমারি পরিস্থিতিতে দেশের সমস্ত দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষকে মে ও জুন মাসে ৫ কেজি করে খাদ্য শস্য দেওয়া হবে। এর ফলে প্রায় ৮০ কোটি ভারতীয় উপকৃত হবেন। এই রেশন বাবদ কেন্দ্রীয় সরকারের খরচ পড়বে ২৬ হাজার কোটি টাকা।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন সম্ভাব্য সব রকম উপায়ে অক্সিজেনের ট্যাংকার গুলিকে যাতে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করছে কেন্দ্র। এক্ষেত্রে অক্সিজেন এক্সপ্রেসের কথাও তিনি তুলে ধরেন। এছাড়া খালি অক্সিজেন ট্যাংকার গুলিকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিমান ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে ২৩ টি মোবাইল অক্সিজেন প্লান্ট নিয়ে আসা হবে জার্মানি থেকে। এক সপ্তাহের মধ্যেই প্ল্যান্টগুলো চলে আসবে ভারতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *