আমাদের ভারত, ১৫ এপ্রিল: আজ পয়লা বৈশাখ।,নববর্ষ। বাংলার নতুন বছরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় টুইট করে অভিনন্দন জানিয়েছেন আপামন বাঙালিকে। পশ্চিমবঙ্গবাসী তথা বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা বাঙালীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দুজনেই। দুজনেই টুইট করে বাংলায় শুভেচ্ছা জানালেও মোদী একটি গানও পোস্ট করেছেন।সেখানে বাংলায় এবার মোদী সরকার , বাংলায় এবার বিজেপি সরকার গানটির ভিডিও রয়েছে। এককথায় নববর্ষে বাংলায় নতুন পরিবর্তনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।
মোদী লিখেছেন পূণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষের নতুনের সূচনা হোক।রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক।
পুণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক ! pic.twitter.com/pioL9mn5ik
— Narendra Modi (@narendramodi) April 15, 2021
অমিত শাহ টুইট বার্তায় লিখেছেন আসন্ন মঙ্গলময় উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে তিনি সকল বাঙালি বন্ধুকে অগ্রিম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রত্যেকের জীবনে আনন্দ শান্তি ও সমৃদ্ধি আহ্বান করেছেন।
Shubho Nabo Barsho!
আসন্ন মঙ্গলময় উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে আমার সকল বাঙালী বন্ধুদের জানাই অগ্রিম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বরের কাছে কামনা করি এই নতুন বছর প্রত্যেকের জীবনে বয়ে আনুক আনন্দ,শান্তি এবং সমৃদ্ধি।শুভ নববর্ষ!
— Amit Shah (@AmitShah) April 15, 2021
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, পয়লা বৈশাখের এই শুভক্ষনে সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক সবার সুস্বাস্থ্য বজায় থাকুক।

