Municipality, Tarakeswar, বর্জ্য পদার্থ সংগ্রহে আধুনিকীকরণ, তারকেশ্বর পৌরসভার উদ্যোগে ১৬টি ব্যাটারিচালিত গাড়ির উদ্বোধন

আমাদের ভারত, হুগলি, ৫ মার্চ: বর্জ্য পদার্থ সংগ্রহে আধুনিকরণের লক্ষ্যে তারকেশ্বর পৌরসভার উদ্যোগে ১৬টি ব্যাটারিচালিত গাড়ির শুভ সূচনা করা হয়। এতদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি বর্জ্য পদার্থ সংগ্রহে ব্যবহার করা হতো ঠেলাগাড়ি। এতে একদিকে যেমন কর্মীদের কায়িক পরিশ্রম হতো, সেই সঙ্গে তা সংগ্রহ করে বজ্য পদার্থ নিষ্কাশনের জায়গা পর্যন্ত পৌঁছতে সময়ও লাগতো বেশি। এবার থেকে আরো দ্রুত বাড়ি বাড়ি বর্জ্য পদার্থ সংগ্রহ এবং তা নিষ্কাশন করতে তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে পৌরসভার ১৫টি ওয়ার্ডে একটি করে ব্যাটারি চালিত গাড়ি এবং মন্দির এলাকায় বর্জ্য নিষ্কাশনে আরো একটি গাড়ির ব্যবস্থা করা হয়। তারকেশ্বর পৌরসভা প্রাঙ্গন থেকে আজ তার শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু, অন্যান্য কাউন্সিলর, পৌর আধিকারিক এবং সাফাই বিভাগে কর্মীরা।

পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু প্রতিটি ওয়ার্ডের সাফাই বিভাগের কর্মীদের হাতে একটি করে গাড়ি তুলে দেন। এ বিষয়ে পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু জানান, চেয়ারম্যান হয়ে আসার পর থেকেই তারকেশ্বরকে আবর্জনা মুক্ত শহর গড়ার ডাক দেন তিনি। সেইমতো এখনো কাজ করে চলেছেন তিনি। এবার বর্জ্য পদার্থ সংগ্রহ এবং তা দ্রুত নিষ্কাশনের জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করা হলো। এতে আরো দ্রুত কাজ হবে।

একই সঙ্গে তিনি জানান, গাড়িগুলি আধুনিক জিপিএস সম্পন্ন এবং মাল ধরার ক্ষমতা বেশি। একই সঙ্গে পচনশীল বর্জ্য পদার্থ এবং অপচনশীল বর্জ্য পদার্থ পৃথকভাবে রাখার ব্যবস্থা আছে। ফলে আরো বেশি পরিমাণে বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য পদার্থ সংগ্রহ করতে পারবে কর্মীরা। পাশাপাশি তিনি তারকেশ্বরবাসীর উদ্দেশ্যে জানান, রাস্তায় আবর্জনা ফেলবেন না। রাস্তার ধারে পৌরসভার থেকে দেওয়া সবুজ বক্স ও নীল বক্সে আবর্জনা ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *