মেদিনীপুর স্টেশনে আরপিএফের হাতে ধরা পড়লো মোবাইল চোর, উদ্ধার ২ টি অ্যান্ড্রয়েড ফোন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: মেদিনীপুর স্টেশনে যাত্রী সুরক্ষায় তৎপর আরপিএফরা পড়লো মোবাইল চোর৷ উদ্ধার হল দুটি অ্যানড্রয়েড মোবাইল ফোন। শুক্রবার মধ্যরাতের এই ঘটনায় জেলাশহরের গুরুত্বপূর্ণ রেলস্টেশনে রেল পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানাচ্ছেন যাত্রীরা।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ স্টেশনে কর্তব্যরত আর বি আচার্য ও সি এস মুখার্জি ২২৬৪৪ পাটনা-এরনাকুলাম সুপার ফাস্ট এক্সপ্রেস থেকে এক ব্যক্তিকে নামতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁরা ঐ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। অসংলগ্ন কথাবার্তা ও প্রশ্নের ঠিকঠাক উত্তর না পেয়ে তাঁরা ঐ ব্যক্তিকে আটক করে জেরা ও তল্লাশি চালান। উদ্ধার হয় দুটি ৩৫ হাজার টাকা অর্থ মূল্যের মোবাইল ফোন। জেরায় আটক ব্যক্তি স্বীকার করে সে পাটনা-এরনাকুলাম সুপার ফাস্ট এক্সপ্রেস থেকে মোবাইল দুটি চুরি করেছে।

ধৃত ব্যক্তির নাম আসিফ ইকবাল। সে আসানসোলের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে খড়্গপুর জিআরপি-তে মামলা রুজু করা হয়েছে এবং খড়গপুর জিআরপি-র হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে হারানো মোবাইল নিয়ে রেলের কাছে অভিযোগও জমা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *