ফের শিরোনামে পালঘর! এক গোরক্ষককে পিটিয়ে পিটিয়ে আধমরা করল গরু পাচারকারীরা

আমাদের ভারত, ২০ অক্টোবর: দুই সাধুকে পিটিয়ে মারার পর ফের আবার খবরে উঠে এলো মহারাষ্ট্রের পালঘর জেলা। জানা গেছে পাল ঘরের নালাসোপারায় বছর ২৬এর এক গো-রক্ষককে পিটিয়ে আধমরা করে দিয়েছে ১৫০ জনের একটি গরু পাচারকারী দল। অভিযোগ এই ঘটনাও আবার পুলিশের উপস্থিতিতেই হয়েছে বলে বলে অভিযোগ।

রাজেশ পল এলাকায় গোরক্ষক হিসেবেই পরিচিত ছিলেন। এছাড়াও তিনি একজন পশু কল্যাণ আধিকারিক হিসেবে কাজ করেন। রবিবার রাজেশের কাছে খবর আসে বোরহান চক এলাকায় গরু পাচার করা হচ্ছে। সেই খবর পেয়েই তিনি ৩ পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে ওই এলাকায় যান। পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন তিনি।

রাজেশ গরু পাচারকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সামনেই তাকে মারধর করা হয়। মারতে মারতে তাকে আধমরা করে দেয় জনতা। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে রাজ্য বিজেপি। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কাছে অপরাধীদের কড়া শাস্তির দাবি করা হয়েছে।

ওই গরু পাচারকারীদের বিরুদ্ধে, জেলা বিজেপি সহ-সভাপতি মনোজ বারোট বলেন, গরু পাচারের অভিযোগ পেয়ে পুলিশে অভিযোগ করেন রাজেশ। তারপর তিন পুলিশকর্মীকে নিয়ে গরু পাচারের বাধা দিলে দেড়শ থেকে দুশো লোক জড়ো হয়ে থাকে প্রবল মারধর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *