বিধায়ক তহবিল থেকে বাঁকুড়ার ইন্দপু্র স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স দিলেন বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ মার্চ: বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স দিলেন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বাঁকুড়ার জঙ্গলমহলের ইন্দপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ- এর হাতে আজ আনুষ্ঠানিক ভাবে গাড়ির চাবি তুলে দেন বিধায়ক।

অ্যাম্বুলেন্সের চাবি হাসপাতালের বিএমওএইচের হাতে তুলে দিয়ে সত্যনারায়ণবাবু বলেন, এলাকায় অধিবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি আধুনিক মানের অ্যাম্বুলেন্স, যা মরনাপন্ন রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দরকার। সেই দাবি পূরণ করতে পেরে খুশি তিনি।

উল্লেখ্য, আদিবাসী অধ্যুষিত ইন্দপু্র ব্লকে এই স্বাস্থ্য কেন্দ্রটিই একমাত্র ভরসা। স্বাস্থ্য কেন্দ্রের
বিএমওএইচএম অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে বলেন, আদিবাসী অধ্যষিত এই এলাকায় স্বাস্থ্য পরিষেবায় সার্বিক উন্নতি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *