প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২১ জুন: সোমবার থেকে ব্যারাকপুরে ছোট বড় সমস্ত বাজার বন্ধ রাখা হয়েছে।
কারণ ব্যারাকপুরের করোনা আক্রান্তের গ্রাফ ক্রমশ উর্দ্ধ মুখি। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্যারকপুরের পৌর প্রশাসন, বিধায়ক সহ পুলিশ প্রশাসন সকলেই। লক ডাউনে সব বন্ধ থাকলেও খোলা রয়েছে বাজার আর সেখান থেকেই সংক্রমন বাড়ছে বলে মত তাঁদের। এই পরিস্থিতিতে সব বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
তাই বারাকপুর পৌরসভার নির্দেশে লক ডাউনের মধ্যেই ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ব্যারাকপুরের সব বাজার ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী আজ সকাল থেকেই বন্ধ থাকতে দেখা গেল নোনা চন্দন পুকুর বাজার, ওয়ারলেস পারা বাজার সহ ব্যারাকপুরের সমস্ত বাজার গুলি। তবে খোলা রয়েছে দোকানপাট। আর এই করোনা সংক্রমণ কমাতে দোকান প খোলা রাখার কতটা যুক্তি সম্মত সেই প্রসঙ্গে বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, মানুষের সহযোগিতা ছাড়া কখনই করোনার গ্রাফকে নিম্নমুখী করা সম্ভব না। তবে মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে অবশ্যই। আমরা সেই বিষয়ে জোর দিচ্ছি।”

