সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ মার্চ: উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষার্থীদের হাতে কলম তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানালেন বাঁকুড়া সদর কেন্দ্রের বিজেপি বিধায়ক নিলাদ্রী দানা। আজ সকালে তিনি বাঁকুড়া জেলা স্কুল, মিশন স্কুল, বঙ্গবিদ্যালয় সহ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে হাজির হন। সেই সময় পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ছাড়াও অভিভাবকরা হাজির ছিলেন।

পরীক্ষা কেন্দ্রের প্রবেশ দ্বারে কলম হাতে তুলে দিয়ে প্রত্যেক পরীক্ষার্থীকে শুভকামনা জানান তিনি।
নিলাদ্রী বাবু বলেন, আমার পুত্র কন্যা সম পরীক্ষার্থীরা জীবনের একটা বড় পরীক্ষায় অবতীর্ণ। এই সময় তারা কিছুটা নার্ভাস হয়ে যায়।তাদের মনোবল বাড়াতে এই প্রচেষ্টা। ভগবানের নিকট ওদের মঙ্গল কামনা করছি। ওরা জেলার ও দেশের সম্মান বৃদ্ধি করুক।


