নিজের বিধানসভা এলাকার পৌরসভা পরিচালিত মাতৃ সদন ও পার্ক পরিদর্শন করলেন বিধায়ক নারায়ণ গোস্বামী

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ মে: নিজের বিধানসভা এলাকায় কিভাবে সাধারণ মানুষকে আরও পরিষেবা দেওয়া যায় তার জন্য বুধবার সকালে পৌরসভা পরিচালিত মাতৃ সদন ও পার্কগুলি পরিদর্শন করেন বিধায়ক নারায়ণ গোস্বামী।

এদিন সকালে অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান রোবট সরকার ও একাধিক কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পৌরসভা পরিচালিত যে সমস্ত পরিষেবা রয়েছে সেগুলি আরো উন্নতিকরণ করার লক্ষ্যেই বিভিন্ন জায়গায় পরিদর্শনে যান এলাকার বিধায়ক নারায়ণ গোস্বামী। মাতৃ সদনে কিভাবে আরো বেশি চিকিৎসক ও গ্রেডের ব্যবস্থা করা যায় সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে এমনটাই জানান তিনি। পাশাপাশি বিনোদনের জন্য যে পার্ক গুলি রয়েছে সেগুলো কিভাবে আরো উন্নত মানের করা যায় তার জন্যই এদিনের এই পরিদর্শন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিসেবাকে যেভাবে ঢেলে সাজাচ্ছেন। সাধারণ মানুষকে কম খরচে পৌরসভার মাধ্যমে যে মাতৃ সদনগুলি স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে সেগুলো আরো উন্নত করা হবে। কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়াই মূল লক্ষ্য রাজ্য সরকারের। এই মাতৃসদনে বর্তমানে ৩০টি বেড রয়েছে। আমরা চেষ্টা করছি রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কিভাবে আরও উন্নত মানের যন্ত্রপাতি এখানে আনা যায়। এছাড়া স্থানীয় প্রচুর চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে কথা বলে বিনামূল্যে ও স্বল্প মূল্যে উন্নত মানের পরিষেবা দেওয়াই মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *