কেন্দ্রীয় সরকারের কাছে রায়গঞ্জে এইমস হাসপাতাল নির্মাণের দাবি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর, প্রয়োজনীয় জমি অধিগ্রহণের জন্য মমতাকে চিঠি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২ জানুয়ারি: শনিবার শিলিগুড়িতে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেছেন, উত্তরবঙ্গে এইমস হাসপাতাল নির্মাণ হবে। কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গে এআইএমএস হাসপাতাল তৈরি করবেন বলে তিনি জানান। রাজু বিস্ত’র এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী রবিবার এক সাংবাদিক সম্মেলন করে বলেন, যদি কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গে এআইএমএস হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করে তাহলে অবশ্যই এআইএমএস হাসপাতাল রায়গঞ্জে নির্মাণ করার দাবি জানাবো। তিনি বলেন, উত্তরবঙ্গের একেবারে মধ্যস্থান হল রায়গঞ্জ। এখানে এইমস হাসপাতাল হলে মালদা থেকে দার্জিলিং সব জেলার মানুষের দূরত্বের দিক থেকে একেবারে সঠিক হবে।

রায়গঞ্জে এইমস হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণেরর বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক হিসেবে চিঠিও লিখেছেন তিনি। তাঁর আশা রাজ্যের উন্নয়নের সরকার রায়গঞ্জে এআইএমএস হাসপাতাল নির্মাণের জন্য সবরকম সহযোগিতা করবে। তবে যদি বিজেপির সাংসদ রাজু বিস্ত ভোটের রাজনীতির জন্য এই ধরনের মন্তব্য করে থাকেন তাহলে মানুষ তার জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *