মেদিনীপুর শহরে একাধিক কালীপুজোর উদ্বোধন করলেন জুন মালিয়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: শনিবার মেদিনীপুর শহরে একাধিক কালীপুজোর উদ্বোধন করলেন মেদিনীপুর সদরের বিধায়ক জুন মালিয়া। শনিবার সন্ধ্যেয় কর্নেলগোলার নিউ ইয়ং সোসাইটি ক্লাবের শ্যামা পুজোর উদ্বোধন করেন জুন মালিয়া। তবে প্রথমে তিনি ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুর বাড়িতে মায়ের পুজোয় যোগদান করেন। মাকে বরণ করে নেন।

এরপর নিউ ইয়াং সোসাইটি ক্লাবের শ্যামা পুজোর উদ্বোধন করেন। তারপর ৯ নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকার গ্রিন স্টার ক্লাবের শ্যামা পুজোর উদ্বোধন হয় জুন মালিয়ার হাত দিয়ে। প্রদীপ জ্বালিয়ে মাকে বরণ করে নেন তিনি। জুন মালিয়ার পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসুও বরণ করে নেন মাকে।

কালীপুজোর আগের দিন মেদিনীপুর শহরের একাধিক শ্যামা পুজোর উদ্বোধন করলেন মেদিনীপুর সদরের বিধায়ক জুন মালিয়া। প্রতিটি ক্ষেত্রে মানুষের ঢল ছিল উপচে পড়া। বিধায়ক বলেন, শব্দবাজি প্রত্যাখ্যান করতে এবং সবুজ বাজি ব্যবহার করতে। নিজের কারণে অন্যের যাতে অসুবিধে না হয় সেই দিকটি মাথায় রাখতে হবে সকলকেই। অবশেষে সকলকে শুভ দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা জানান জুন মালিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *