পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: বৃহস্পতিবার বিজয়া সম্মিলনীতে মেতে উঠল মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। শুধু দলে থাকা স্থানীয় তৃণমূল কর্মী কাউন্সিলর পঞ্চায়েত সদস্য নয়, মুখ ফিরিয়ে নেওয়া, বসে থাকা পুরানো কর্মী, নেতৃত্বদের এদিন সম্বর্ধনা দেওয়া হয়। সঙ্গে সংবর্ধিত করা হয় সংবাদ মাধ্যমের কর্মীদেরও।
এখন পুজোর মরশুম চলছে।দুর্গা, লক্ষ্মী, গণেশ, বিশ্বকর্মার পর এবার কালীপুজোর প্রস্তুতি শুরু হয়েছে
শহরজুড়ে। ইতিমধ্যে বিভিন্ন সংস্থা, সংগঠন, রাজনৈতিক নেতা-নেত্রীরা বিজয়া সম্মিলনীতে মেতে উঠেছেন। মূলত মুখ ফিরিয়ে নেওয়া, দুর্দিনে পাশে থাকা কর্মীদের একসঙ্গে এক জায়গায় এক জোট করতে এবং আলাপচারিতা ও মিষ্টিমুখ করার জন্যই এই বিজয়া সম্মিলনী।

এদিন মেদিনীপুরের প্রদ্যুৎ স্মৃতি সদনে বিধায়িকা জুন মালিয়া তাঁর কর্মী ও নেতৃত্বদের নিয়ে এক বিজয়া সম্মেলনতে মেতে উঠলেন। যেখানে ছিল দুর্দিনে দলের সঙ্গে থাকা ও বর্তমানে বসে যাওয়া একনিষ্ঠ কর্মী সমর্থক ও নেতৃত্ব। এরই সঙ্গে সদ্য জেতা পঞ্চায়েত সদস্য এবং বিধানসভা ভোটে জেতা সদস্য সহ যারা ভোটের লড়াইয়ে ময়দানে থেকেছে তারাও। মঞ্চে তাদের সম্বর্ধনা জানান বিধায়িকা। শেষে তিনি সংবাদমাধ্যমের কর্মীদেরও সম্বর্ধনা দেন এবং জানান বিজয়ার শুভেচ্ছা।

