মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র ও গভীর নলকূপের উদ্বোধন করলেন বিধায়ক জুন মালিয়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: আজ সন্ধ্যায় পৌর ও নগর উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় ও মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণনগর পার্কে ৮০ লক্ষ টাকা ব্যয়ে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক শিলান্যাস করা হয়। সেই সঙ্গে ১২ লক্ষ টাকা ব্যয়ে একটি গভীর নলকূপেরও শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, এলাকার স্থানীয় কাউন্সিলর তথা পূর্ত দফতরের সিআইসি সৌরভ বসু, সিআইসি কনজারভেন্সি সুসময় মুখার্জি সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *