পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: আজ ডেবরা ব্লকের ষাড়পুর লোয়াদা অঞ্চলে চলো গ্ৰামে যাই কর্মসূচি পালন করলেন ওই অঞ্চলের তৃণমূল কর্মী সমর্থক ও ব্লকের নেতৃত্ব সহ ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। তিনি গ্ৰামে গ্ৰামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং তারা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন কি না তার খোঁজ নেন।
যদি কোথাও অসুবিধা থাকে তার সমাধানের পথ বের করে যাতে সমস্ত সরকারি সুবিধা মানুষ সহজেই পেতে পারেন সেই বিষয়ে দলের কর্মীদের সবসময় মানুষের পাশে থাকার কথা বলেন।

পাশাপাশি ওই এলাকার লোয়াদা অঞ্চলে “চলো গ্ৰামে যাই” কর্মসূচিতে গিয়ে লোয়াদা উচ্চ বিদ্যালয়ের ও লোয়াদা বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। মিড ডে মিলের খাবার ছাত্র ছাত্রীদের সঠিক ভাবে দেওয়া হচ্ছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখেন।
অপরদিকে ডেবরা ব্লকের ৩ নম্বর সত্যপুর অঞ্চলের আলোক কেন্দ্রতে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ থেকে যে যাত্রী প্রতীক্ষালয় হয়েছে তার শুভ উদ্বোধন কলেন ড: হুমায়ুন কবীর। এরপর চলো গ্ৰামে যাই কর্মসূচি পালন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্টিত হয় এই অঞ্চলে। আগামী পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে গ্ৰামে গ্ৰামে জনসংযোগ ও দলের কর্মীদের আরো একত্রিত ও ঐক্যবধ্য ভাবে কাজ করার পরামর্শ দেন।

