পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: আজ ডেবরা ব্লকের ছ’ নম্বর জলিমান্দা গ্রাম পঞ্চায়েতে “চলো গ্রামে যাই” কর্মসূচিতে অংশ নেন গ্রাম পঞ্চায়েতের কর্মী সমর্থক এবং ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ও ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। এই অঞ্চলের গোপালপুর, সীরমা, পাটনা সহ আদিবাসী অধ্যুষিত একাধিক গ্রামে এই কর্মসূচিতে গিয়ে বিধায়ক সেখানকার মানুষদের থেকে তাদের মনের কথা শোনেন এবং কিছু মানুষকে ত্রিপল ও কম্বল বিতরণ করেন।

এই অঞ্চলে অলচিকি স্কুল প্রতিষ্ঠার জন্য তিনি ভোটে জেতার পর থেকেই চেষ্টা চালিয়েছেন, এই এলাকায় মানুষের চির আকাঙ্খিত অলচিকি স্কুলের কাজ এখন শুরু হয়েছে। তিনি এলাকার মানুষকে অনুরোধ করেছেন কাজের গুণগত মান যেন ঠিক থাকে তার জন্য এলাকার মানুষকেই লক্ষ্য রাখতে হবে। সর্বোপরি “চলো গ্ৰামে যাই” কর্মসূচিতে গিয়ে তিনি নিজেই ধান ঝাড়তে শুরু করেন।

