শান্তিপুরে তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট প্রচারে বিধায়িকা অদিতি মুন্সি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জুন:
আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১ এবং ২ নম্বর পঞ্চায়েতে সকল তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর ডাকে সাড়া দিয়ে, প্রচারে গায়িকা তথা রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সি।

বিধায়কা জানান, এই দুটি অঞ্চলে আজ সারাদিন প্রার্থী পরিচয়, ভোট প্রচার, পথসভা সহ নানান রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অদিতি মুন্সি বলেন, তিনি শান্তিপুরে একাধিক বার এসেছেন। তবে এবারে ভোট প্রচারে গ্রামের মানুষের সাথে মিলিত হতে পেরে তিনি খুশি। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করে রেখেছে, তাতে মানুষ তাকে পঞ্চায়েত উপহার দেওয়ার জন্য প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *