চন্দ্রকোনায় বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো ও সভা অভিনেতা মিঠুন চক্রবর্তীর

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ মার্চ:
রবিবার ডেবরা, কেশপুর ও চন্দ্রকোনায় বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো ও সভা করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন প্রথমে তিনি চন্দ্রকোনায় যান। সেখান থেকে যান কেশপুরে। তিনি যেখানেই গেছেন সেখানেই ছিল মানুষের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। এরপর যান ডেবরায়। এখানে গোলগ্রামে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে সভা করেন। সভা থেকে মিঠুন বলেন, আগে আপনারা বাম শাসন থেকে মুক্তি পেতে তৃণমূল সরকারকে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু ফল কি হল? মানুষ এখন এই তৃণমূল সরকারের বিরুদ্ধে চলে গেছে। এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *