খড়গপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো মিঠুন চক্রবর্তীর

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ মার্চ: আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। এই নির্বাচনের মধ্যে  রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, দাসপুর, চন্দ্রকোনা, ঘাটাল, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড় ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র। মঙ্গলবার খড়গপুরের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের (হিরণ) সমর্থনে রোড শো করে ভোটের প্রচার করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন কলাইকুন্ডা হেলিপ্যাডে নেমে খড়গপুর রাম মন্দির থেকে ইন্দা রিলায়েন্স পেট্রোল পাম্প পর্যন্ত রোড শো করে গোটা এলাকায় প্রচার করলেন। এই রোড শো দেখতে খড়্গপুরের বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শেষবেলায় প্রচারে তারকাদের পেয়ে উচ্ছ্বসিত হন খড়্গপুরের বিজেপি কর্মী সমর্থকরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *