কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী মুকুল রায়ের সমর্থনে র‍্যালি মিঠুন চক্রবর্তীর

আমাদের ভারত, নদিয়া, ১৯ এপ্রিল: কৃষ্ণনগর উত্তর বিধানসভার প্রার্থী মুকুল রায়ের হয়ে প্রচারে সুপারস্টার মিঠুন চক্রবর্তী। এদিন র‍্যালির মাধ্যমে প্রচার সারলেন তিনি। কৃষ্ণনগর রাজবাড়ি থেকে প্রচার শুরু করে চ্যালেঞ্জ মোড় পর্যন্ত র‍্যালি হবার কথা ছিল। কিন্তু র‍্যালির মাঝপথে সুপারস্টার মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়লে পিসফুল মোড় থেকে তিনি চলে যান। সোমবার মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়েও কথা বলতে পারলেন না শারীরিক অসুস্থতার কারণে। মিঠুন চক্রবর্তী জানালেন, যতদিন পারব প্রচার করে যাব। আজ এই সভাতে মিঠুন চক্রবর্তীকে দেখবার জন্য রাজনৈতিক সভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। সম্পূর্ণ র‍্যালি দেখতে মানুষের আবেগ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *