আমাদের ভারত, কলকাতা, ৭ ফেব্রুয়ারি: বিজেপির জন্য কোমর বেঁধে প্রচারে নামছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আজ ব্রিগেডের জনসভায় বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, আমার নাম মিঠুন চক্রবর্তী, আমি যা বলি তা করে দেখাই।
তিনি যখন মঞ্চে বক্তব্য শুরু করেন তখন উৎসাহী বিজেপি কর্মী সমর্থকদের সমর্থকদের দিকে তাকিয়ে বলেন, আমি বুঝতে পেরেছি আপনারা আমার সেই ডায়লগটা “মারবো এখানে লাশ পড়বে শ্মশানে” শুনতে চাইছেন। এই ডায়লগটা প্রচারে থাকবে। তবে প্রচারে নামার আগে আজ একটা নতুন ডায়ালগ আপনাদের শোনাচ্ছি, যেটা হবে সমস্ত বক্তব্যের সার। তিনি বলেন আমার নাম মিঠুন চক্রবর্তী আমি যা বলি তা করে দেখাই। আমার নতুন ডায়লগ হল, “আমি জলঢোঁড়া নই, বেলেবোড়াও নই, আমি আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি।” নতুন এই ডায়লগ দেওয়ার পর তিনি বলেন, এবার এটাই হবে অর্থাৎ তিনি বুঝিয়ে দিতে চাইলেন বিজেপিকে ক্ষমতায় আনার জন্য তিনি পুরো রাজ্য চোষে বেড়াবেন। এই জন্য দাদা অর্থাৎ প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখতে বলেন।


