ভোট দিলেন মিঠুন চক্রবর্তী, নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ এপ্রিল:
নির্ভয়ে ভোট দেওয়ার জন্য আবেদন জানালেন মিঠুন চক্রবর্তী। আজ সাতসকালেই ভোট দেন বাংলার মহাগুরু। কলকাতার বেলগাছিয়া কেন্দ্রের ২৪৭ নম্বর বুথে ভোট দেন তিনি। তারপর কলকাতা বাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য আবেদন রাখলেন মহাগুরু।

সুন্দরভাবে রাজ্যে ভোট পরিচালনা করার জন্য কমিশনের প্রশংসা করেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, বাংলায় শান্তিতেই ভোট হচ্ছে। এত ভালোভাবে ভোট বাংলায় আমি আগে দেখিনি। করোনা আবহে রাজ্যবাসীকে সতর্ক থেকেই ভোট দেওয়ার কথা বলেছেন তিনি। সুস্থ থেকে সবাইকে ভোট দিতে হবে।

বিজেপিতে যোগদান করার পর বাংলার ভোটে অশান্তির জন্য তৃণমূলকে দায়ী করেছিলেন মিঠুন চক্রবর্তী। বলেছিলেন, এবারের ভোটে তৃণমূলের আর গাজোয়ারি চলবে না। কমিশন সবটাই বন্ধ করবে। অষ্টম দফার ভোটের শুরুতে শান্তিতে ভোট করার জন্য তাই কমিশনকে ধন্যবাদ দিলেন মিঠুন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *