প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৩ এপ্রিল:
“দুয়ারে রেশন দেওয়ার যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেটা পুরোটাই একটা ললিপপ। বাড়ি বাড়ি রেশন দিতে হলে তৃণমূল কর্মীদের ডাক পরবে। আর তারা ২ কেজি রেশন থেকে ১০০ গ্রাম করে সরিয়ে নিয়ে নিলে কত রেশন চলে যাচ্ছে ওদের কাছে সেটা গুনুন, আসলে এটা একটা ব্যাবসায়ীক বুদ্ধি। এতে পা দেবেন না। এত লোককে বাড়ি গিয়ে রেশম দিতে হলে ১০ থেকে ১২ দিন লাগবে ততদিন কি আপনারা না খেয়ে থাকবেন।” পানিহাটিতে বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসে এভাবেই দুয়ারে সরকার প্রকল্প সম্পর্কে বললেন
সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী।

পানিহাটির বিজেপি মনোনীত প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ বিটি রোডের সোদপুর মোড়ে জনসভা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান সন্ময় বন্দ্যোপাধ্যায়। সব শেষে মিঠুন চক্রবর্তী সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রার্থনা করেন সাধারণের কাছে। তিনি বলেন বাংলায় প্রকৃত উন্নয়নের জন্য চাই বিজেপি সরকার আর পানিহাটির উন্নয়ন করবেন সন্ময় বন্দ্যোপাধ্যায়।

