হাবড়ায় বিজেপি প্রার্থী  রাহুল সিনহার প্রচারে  সুপারস্টার মিঠুন  চক্রবর্তী 

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, হাবড়া, ১১ এপ্রিল: ভোট প্রচারে বেরলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী।হাতের নাগালে প্রিয় নায়ককেদেখতে ভিড় জমান অনেকে।এদিনও রীতিমতো মহাগুরু স্টাইলে দেখা গেল মিঠুনকে।চোখে সানগ্লাস, পরনে শার্ট, গলায় মালা, প্রচারে ঝড় 
তুললেন পর্দার এমএলএ ফাটাকেষ্ট’। 

রবিবার বিকেলে উত্তর ২৪ পরগনা হাবড়া বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুলসিনহার ভোট প্রচারে আসেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এদিন হাবড়ার পাঁচ নম্বরে চৈতন্য কলেজ কলেজের 
পাশে হেলিকপ্টারের নামেন মহাগুরু।সেখান থেকে গাড়ি করে যান
চোংদহ এলাকায়। হাবড়ার যশোর রোড 
এলাকায় চোংদা মোড় থেকে বানিপুর চৌমাথা পর্যন্ত 
হাবড়া বিধানসভার প্রার্থী রাহুল সিনহার সমর্থনে 
শোভাযাত্রায় অংশগ্রহণ 
করেন মিঠুন চক্রবর্তী। বিকাল তিনটে নাগাদ
শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও  চারটে নাগাদ শুরু হয় মিছিল। হাতের নাগালে প্রিয় 
নায়ককে দেখতে ভিড় জমান অনেকে।  

এদিন মিঠুন চক্রবর্তীকে
দেখতে রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে। চোংদায় প্রায় দুই 
কিলোমিটার মিছিলে অংশগ্রহণ করার পর দেরি 
হওয়ার কারণে হাবড়ার জয়গাছি মোড় এলাকায় 
মিঠুন চক্রবর্তী গাড়ি থেকে 
নেমে অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দেন। 

মিঠুন চক্রবর্তীকে দেখতে কয়েক হাজার কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষ জড়ো হন রাস্তার দু’ধারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *