স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ সেপ্টেম্বর: এক মহিলার মৃতদেহ উদ্ধার করল চাকদহ থানার পুলিশ। চাকদহের নরেন্দ্র পল্লী গোলপুকুরের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, চাকদহের ১০ নম্বর ওয়ার্ডের মোষনের মাঠ এলাকার বাসিন্দা সুমন্ত রায়ের স্ত্রী অঞ্জলি রায় গতকাল সকালে গোল পুকুরে স্নান করতে আসেন, তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। আজ দুপুরে স্থানীয় বাসিন্দারা ওই পুকুরে স্নান করতে গেলে দেখেন ঐ মহিলার মৃতদেহ ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে তারা খবর দেয় তার বাড়ির লোকজনকে ও চাকদহ থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

