ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধ, মেদিনীপুরে আশঙ্কায় পরিবার

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৪ মে: ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধ। অপহরনের আশঙ্কায় পরিবার। ঘটনাটি মেদিনীপুর শহর লাগোয়া ঝর্নাডাঙা এলাকার।

পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, গত ৮ মে সকালে সেখ মহসিন আলী নামে ষাটোর্ধ ওই বৃদ্ধের মোবাইলে একটি ফোন আসে, তারপরেই বাড়ির লোকেদের খড়গপুরের উত্তর শিমলা এলাকায় আত্মীয় বাড়ি যাওয়ার কথা বলে একটি স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে পরিবার পরিজনরা সমস্ত আত্মীয় স্বজনের বাড়ি, সমস্ত জায়গায় খোঁজ করেও কোন হদিস না পাওয়ায় মেদিনীপুর কোতোয়ালী থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। পারিবারের আক্ষেপ, গত ১০ ই মে অভিযোগ দায়ের করার পর চারদিন কেটে গেলেও পুলিশের তরফে কোনো খবর মেলেনি বৃদ্ধের বিষয়ে। যার ফলে ক্রমশই আশঙ্কার প্রহর গুনছেন বৃদ্ধের ছেলে থেকে শুরু করে পরিবার পরিজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *