পুরুলিয়ার কেন্দায় গ্রামবাসীর সামনে প্রেমিকাকে মাথায় সিঁদুর পরিয়ে বেপাত্তা কলেজ পড়ুয়া প্রেমিক

সাথী দাস, পুরুলিয়া, ৩ মে: গ্রামবাসীর সামনে প্রেমিকাকে মাথায় সিঁদুর পরিয়ে বেপাত্তা হল প্রেমিক। স্বামীর খোঁজে রাতভর প্রেমিকের বাড়ির সামনে অপেক্ষা করেও নিরাশ হলো প্রেমিকা। প্রেমিকার বাড়ির লোকজন স্থানীয় থানার দ্বারস্থ হলেন। পুরুলিয়ার কেন্দা থানার দরডি গ্রামের ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ওই গ্রামের যুবক কলেজ পড়ুয়া নীলকমল গোপের সাথে প্রায় ২ বছরের সম্পর্ক গ্রামেরই স্বামী পরিত্যক্ত যুবতী রিনা গোপের। এই দুই পরিবারই একে অন্যের আত্মীয়। কিন্তু প্রেমিকের পরিবার এই সম্পর্ককে মেনে নিতে চাননি। তবুও হাওড়ায় পাঠরত এই কলেজ ছাত্র গতকাল রাতে প্রেমিকের ডাকে গ্রামে আসে। পরে গ্রামবাসীর সামনে তাকে মাথায় সিঁদুর দিয়ে দেয় বলে দাবি প্রেমিকার। বিয়ে করা বউকে নিয়ে গেলে প্রেমিকের ঠাকুমা তাকে বাড়িতে ঢুকতে দিতে অস্বীকার করেন। শুধু তাই নয় রিনাকে মারধর করে নীলকমলের পরিবারের লোকজন এমনই অভিযোগ। তারপর থেকেই রিনার স্বামী নীলকমল বেপাত্তা হয়ে যায়। স্বামীর খোঁজে তার বাড়ির সামনে রাতভর ধর্না দিতে থাকে সদ্য বিয়ে হওয়া প্রেমিকা রিনা গোপ। সকাল থেকেই প্রেমিকের বাড়ির লোকজনের সাথে প্রেমিকার পরিবারের বচসা শুরু হয়। ন্যায় বিচার চেয়ে রিনার পরিবারের লোকজন স্থানীয় কেন্দা থানার দ্বারস্থ হন। রিনার দাদা মৃত্যুঞ্জয় গোপ লিখিত অভিযোগ করেন থানায়।

রিনার মাসি থুপী গোপের অভিযোগ, বোনপোকে বিয়ে করেছে নীলকমল। তারপর থেকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না তার পরিবারের লোকজন। “আমার বোনপোকে মারধর করে নীল কমলের পরিবারের লোকজন। তারপর থেকে বোনপোর স্বামী নীলকমল বেপাত্তা হয়ে যায়। আমরা থানার দ্বারস্থ হলাম। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।”

কেন্দা থানা সূত্রে জানা গিয়েছে অভিযোগ দায়ের হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *