সন্ন্যাসীর মুখে জোরকরে মদ ঢেলে দিল দুষ্কৃতীরা, বীরভূমের রামপুরহাটে প্রতিবাদে সরব সাধারণ মানুষ

নিজস্ব সংবাদদাতা, সিউড়ি, ১৯ আগস্ট: আশ্রম চত্বরে বসে মদ্যপানের প্রতিবার করায় এক সন্ন্যাসীর মুখে জোর করে মদ ঢেলে দেওয়ার অভিযোগ উঠলো উঠলো কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণী গ্রামে।

সন্ন্যাসীর জানান, বুধবার দুপুরে কয়েকজন দুষ্কৃতী শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাঙ্গণে বসে মদ্যপান করছিল। তারই প্রতিবাদ করেছিলেন আশ্রমের সন্যাসী বরুনানন্দ মহারাজ। সন্ন্যাসী বলেন, “আমি ওদের বলেছিলাম আশ্রমের দরজার সামনে ওসব পান করো না। কারণ পাশেই মন্দির রয়েছে। এই কথা বলা মাত্র ওরা আমার মুখ চেপে ধরে মুখে মদ ঢেলে দেয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমি চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় হুমকি দিয়ে যায় কাউকে জানালে প্রাণে মেরে ফেলব।

ভয়ে তিনি কাউকে বিষয়টি জানাতে পারেননি। কিন্তু পরে বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ সন্যাসীর পাশে দাঁড়ান। সন্ধ্যার দিকে স্থানীয় মানুষজনের সঙ্গে তিনি রামপুরহাট থানায় যান। বিষয়টি রামপুরহাট থানায় মৌখিকভাবে জানান। তিনি বলেন, আমি আশ্রমে একা থাকি। পূজার্চা করে দিন কাটাই। বুধবার একাদশীর উপবাস করেছিলাম। কিন্তু দুষ্কৃতীরা আমার মুখে মদ ঢেলে উপবাস ভঙ্গ করে দিল।

বিজেপির পক্ষ থেকে এই ঘটনার নিন্দা করে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। দলের জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, তৃণমূলের আমলে দুষ্কৃতীদের তাণ্ডব বেড়ে গিয়েছে। এরা ধর্মীয়স্থানেও মদ্যপান করতে ছাড়ে না। অবিলম্বে দোষীদের ধরতে হবে।

তৃণমূলের রামপুরহাট শহর সভাপতি সৌমেন ভকত বলেন, একটা ঘটনা ঘটেছিল। অভিযুক্তরা ক্ষমা চেয়ে নিয়েছে। বিষয়টি মিটে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *