ঘাটালের বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর:
ঘাটালের বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। নিম্নচাপের প্রভাবে দু’দিনের টানা বৃষ্টিতে ঘাটালে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা। ফলে আবারও একবার দুর্ভোগের শিকার হতে হচ্ছে মহাকুমাবাসীকে।

ঘাটাল পৌরসভার ১২ টি ওয়ার্ড সহ ঘাটাল ব্লকের অজবনগর ২ ও ২–নম্বর অঞ্চল, মনসুকা ১ নং, ২নং গ্রাম পঞ্চায়েত এবং ৫ নং অঞ্চলের কিছুটা অংশ, খড়ার পালপুকুর সংলগ্ন এলাকা, দেওয়ানচক ১, ২ এবং ৭ নম্বর অঞ্চলের প্রায় সবকটি গ্রামই জলমগ্ন।

ঘাটালের দেওয়ানচক, ঘোলসাই বিভিন্ন এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। সাথে ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাঝি সহ অন্যান্যরা।

গতকাল দেওয়ানচক ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌকা এলাকায় মাছ ধরতে গিয়ে যে মহিলা নিখোঁজ হয়ে গিয়েছিলেন সেই মহিলাকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি তল্লাশি চলছে বলে জানা যায়। সেই এলাকাও পরিদর্শন করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *