কেন্দ্রীয় নীতির প্রতিবাদে শালবনিতে গরুর গাড়িতে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে চেপে প্রতিবাদ জানালেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

রবিবার শালবনি ব্লকের ১ নং দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সিজুয়া থেকে দেবগ্রাম পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিলে হাজার খানেক সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের সঙ্গে গরুর গাড়িতে চড়ে যোগ দেন শালবনির বিধায়ক তথা মন্ত্রী  শ্রীকান্ত মাহাতো। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান তোলা হয়। মন্ত্রী ছাড়াও মিছিলের নেতৃত্ব দেন পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, বন ও ভূমি কর্মাধ্যক্ষ কাশেম খাঁন সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *