আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই:
আজ ২১ শে জুলাইয়ের শহিদ স্মরণে জননেত্রীর ডাকে “ধর্মতলা চলো” সফল করার লক্ষ্যে কখনো চন্দ্রকোনা বিধানসভার চন্দ্রকোনাতে আবার কখনো গড়বেতা ২ ব্লকের হুমগড়ে জনসভায় বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ডাক দিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত।
আজ পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে আগামী ২১ শে জুলাই শহিদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সব জায়গায় জেলা নেতৃবৃন্দ কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং শহিদ দিবস সফল করতে দলীয় কর্মীদের নিজেদের মধ্যে বিভেদ ভুলে এক হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে বলে জানান মন্ত্রী থেকে বিধায়করা।

