আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মে: আমফানে পিংলার ক্ষয়ক্ষতির রিপোর্ট মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর হাতে তুলে দিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সৌমেন মহাপাত্র। পিংলার বিধায়ক হিসেবে তিনি মঙ্গলবার এই রিপোর্ট তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও দাঁতনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসা পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাতে।
সৌমেন বাবু জানান, আমফানের জেরে পিংলায় ২০০টি মাটির বাড়ি ভেঙ্গে গেছে। ২০০০ মাটির বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। বহু গাছ পড়ে গেছে। সবজি, পান, পাট চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। তাঁর আশা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের রক্ষা করবেন।

