দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরে মানুষের কাছে গিয়ে তৃণমূলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি: দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত নিয়ে কর্মসূচি আগেই ঘোষণা করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। আজ সকালে নিজের বিধানসভা এলাকায় দিদির দূত হয়ে মানুষের কাছে গিয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলি মানুষের কাছে আরো বেশি করে নিয়ে যেতে হবে। এছাড়াও সমস্ত প্রকল্প থেকে কি করে সুবিধাগুলি তারা পাবে, সেই বিষয়েও মানুষকে ব্যাখ্যা দেন তিনি। এছাড়াও দিদির সুরক্ষা কবচ নিয়ে দিদির দূত হয়ে তারা গ্রামে গ্রামে গিয়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছে প্রতিটি সুযোগ সুবিধার কথা বলবেন।

আজকের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি গৌতম বেরা, গরবেতা ৩ নং ব্লকের সভাপতি চিন্ময় সাহা, প্রাক্তন সভাপতি রাজীব ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *