মেদিনীপুর শিশু হাসপাতাল পরিদর্শন মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: নবরূপে সজ্জিত মেদিনীপুর শিশু হাসপাতাল পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। সঙ্গে ছিলেন ওনার স্ত্রী। মন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের বোর্ড অফ ডাইরেক্টর চিকিৎসক ডাঃ বি.বি মন্ডল, জয়ন্তী মন্ডল, অধ্যাপিকা স্বাথী মন্ডল সহ হাসপাতালের সকল শ্রেণির কর্মচারীরা, এছাড়াও ছিলেন রোগীর আত্মীয় স্বজনরা।

মন্ত্রী পুরো হাসপাতালের শিশু বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের নতুন সংযোজন হতে চলেছে অপারেশন থিয়েটার এবং স্ত্রী ও প্রসূতি সহ মহিলা বিভাগ। শ্রীকান্তবাবু হাসপাতাল এবং কর্তৃপক্ষের ভুয়সী প্রশংসা করেন। তিনি হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবার চেষ্টা করবেন বলেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্মচারীদের পক্ষ থেকে মন্ত্রীকে হাসপাতালে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অভিজিৎ দাশ গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *