পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: ব্লক সভাপতি সহ অঞ্চল সভাপতি সহ এলাকার কর্মীদের নিয়ে “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি পালন করলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত। আজ তিনি শালবনী এলাকায় এই কর্মসূচি পালন করেন।

শালবনী গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রথমেই এলাকার কালীমন্দিরে যান শ্রীকান্ত মাহাত। আগে থেকেই নেতা কর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন। মন্দিরে সকলের জন্য মায়ের কাছে মঙ্গল কামনা করেন। পরে এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে অভাব অভিযোগ শোনেন ও সমাধানের আশ্বাস দেন। পরে স্থানীয় SSK কেন্দ্রে গিয়ে ওখানকার পড়ুয়াদের সাথে কথা বলেন। দুপুরে স্থানীয় এক কর্মীর বাড়িতে আহার করেন। কর্মসূচি শেষে স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সাথে দলীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

